নামফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন করলেন না হাসনাত
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি উচ্চবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নামফলকে নিজের নাম খোদাই করা দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। পরবর্তীতে ভবনটির কোনো আনুষ্ঠানিক উদ্বোধন না করেই তিনি তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। শনিবার বিকেলে নিজের সংসদীয়