বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আজকের নামাজের সময়সূচি

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ১০:১৩ এএম

আজকের নামাজের সময়সূচি

Ai - ছবি

মুসলমানদের জন্য প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি জুমার দিন বিশেষ গুরুত্ব বহন করে। যতই ব্যস্ততা থাকুক না কেন, নির্ধারিত ওয়াক্তে ফরজ ইবাদত আদায় করা প্রতিটি মুমিনের প্রধান দায়িত্ব।ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী আজ শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সময় অনুযায়ী আজ দুপুর বারোটা তিন মিনিটে জুমার নামাজ শুরু হবে। এছাড়া আসরের নামাজ চারটা একত্রিশ মিনিটে, মাগরিব ছয়টা চব্বিশ মিনিটে এবং এশার নামাজ সাতটা চল্লিশ মিনিটে আদায় করতে হবে। আগামীকালের ফজর শুরু হবে চারটা বাইশ মিনিটে। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে এবং সূর্যোদয় ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে নির্ধারিত হয়েছে।

এদিকে ঢাকার সময়ের সাথে দেশের অন্যান্য অঞ্চলের স্থানীয় সময়ের ব্যবধান অনুযায়ী কিছু মিনিট যোগ বা বিয়োগ করতে হবে। চট্টগ্রাম অঞ্চলের জন্য পাঁচ মিনিট এবং সিলেট অঞ্চলের জন্য ছয় মিনিট বিয়োগ করতে হবে। অন্যদিকে খুলনা অঞ্চলের জন্য তিন মিনিট, রাজশাহী অঞ্চলের জন্য সাত মিনিট, রংপুর অঞ্চলের জন্য আট মিনিট এবং বরিশাল অঞ্চলের জন্য এক মিনিট যোগ করে সঠিক সময় নির্ধারণ করতে হবে।