নভেম্বর ১১, ২০২৫, ০১:০৪ পিএম
আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় মাঠে গড়াবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ, যেখানে এবারই প্রথম রেকর্ড ৪৮টি দল অংশ নেবে। ধারণা করা হচ্ছে, ফুটবল ইতিহাসের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়েই এই আসরে খেলবেন।
তবে মেসির আর্জেন্টিনা এবং রোনালদোর পর্তুগালের মধ্যে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি—সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নেদারল্যান্ডসের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা তারকা মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার।
রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবে খেলা এই ফুটবল তারকা মনে করেন, ২০২৬ বিশ্বকাপে মেসির আর্জেন্টিনার পরিবর্তে রোনালদোর পর্তুগালেরই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি।
স্নেইডার তার এই মতের পক্ষে যুক্তি দিয়ে বলেন, "পর্তুগালের দলটা খুব শক্তিশালী। আমার দৃষ্টিতে তারা অন্যতম ফেবারিট। সে কারণে আমি বলব লিওনেল মেসির তুলনায় রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি।"তিনি আরও দাবি করেন, আর্জেন্টিনা ভাগ্যের সহায়তায় কাতার বিশ্বকাপ জিতেছে। তিনি বলেন, "কাতারে দারুণ বিশ্বকাপ খেলেছে আর্জেন্টিনা। তারা একটু ভাগ্যবানও ছিল।
সব মিলিয়ে আমার কাছে পর্তুগালকেই ভালো দল মনে হয়।" স্নেইডারের এই বিশ্লেষণ ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। খেলার ময়দানে দুই তারকার দ্বৈরথ এখন আর ক্লাবে সীমাবদ্ধ নেই, তা জাতীয় দলের সাফল্যকেও প্রভাবিত করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন