রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেসিকে ফিরিয়ে আনার প্রশ্নে কী বললেন বার্সেলোনা কোচ ফ্লিক?

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ১১:৩৯ পিএম

মেসিকে ফিরিয়ে আনার প্রশ্নে কী বললেন বার্সেলোনা কোচ ফ্লিক?

ক্যাম্প ন্যুতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির আকস্মিক সফর মানেই নতুন করে জল্পনা ও আলোচনার ঝড়। ১৭ বছরের সোনালি যুগে বার্সেলোনাকে যিনি চূড়ায় তুলেছেন, তার একটি ছবি ও সঙ্গে দেওয়া বার্তা—'একদিন ফিরতে চাই'—সোশ্যাল মিডিয়াকে মুহূর্তেই উন্মাতাল করেছে।

আর চলতি মৌসুমে ধাক্কা খাওয়া বার্সা যখন আত্মবিশ্বাসের খোঁজে, তখনই প্রশ্নটা সামনে আসে—মেসি কি জানুয়ারিতে ফিরছেন? বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক অবশ্য সাংবাদিক সম্মেলনে প্রশ্নটা শুনে হেসেই ফেললেন।

সাংবাদিক সম্মেলনে মেসি প্রসঙ্গে ফ্লিক বলেন, "গত দশ বছরের সেরা ফুটবলার মেসি, যদি না আরও বেশি হয়। তার খেলা আমি সবসময় উপভোগ করেছি, অবিশ্বাস্য এক প্রতিভা।

 এরপরই আসে সেই রসিকতা—"মেসির চুক্তি শেষ ২০২৮-এ, আর আমার ২০২৭-এ... ওকে ট্রেনিং করানোর সিদ্ধান্ত আমার হাতে নেই।" ফ্লিকের এই মন্তব্যে যেন বোঝাই যায়—মেসিকে ঘিরে যে উত্তেজনা চলছে, তা তিনি অবগত; কিন্তু সেই ধরনের বড় কোনো সিদ্ধান্তের ক্ষমতা তার হাতে নেই।ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি এমএলএস মৌসুমের ব্রেকের মাঝে ক্যাম্প ন্যুতে হাজির হন। এরপরই তিনি পোস্ট করেন, "একদিন ফিরতে চাই।

শুধু বিদায় জানাতে নয়।" এই কথা বার্সা সমর্থকদের মনে নতুন করে স্বপ্নে আগুন ধরিয়ে দিয়েছে। যেহেতু জানুয়ারিতে এমএলএস বন্ধ থাকে এবং বিশ্বকাপের প্রস্তুতিও সামনে রয়েছে, তাই একটি স্বল্পমেয়াদি লোন-এর সম্ভাবনা বার্সেলোনা সমর্থকদের মধ্যে ঘুরে-ফিরে আলোচনায় এসেছে। তবে ফ্লিকের মন্তব্যে স্পষ্ট, বিষয়টি চূড়ান্তভাবে এখনো ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায়।