রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতকে হারানোর পর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৯:৪৯ এএম

ভারতকে হারানোর পর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা জানা গেল

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে শক্তিশালী ভারত 'এ' দলকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ 'এ' দল।

সেই জয়ের পরই ভক্তদের মনে প্রশ্ন ছিল, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা। শুক্রবার (২২ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালের ফলাফল প্রকাশের পর জানা গেছে শিরোপা নির্ধারণী ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হলো পাকিস্তান 'এ' দল।

আগামী রোববার (২৩ নভেম্বর) টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান ‘এ’ দল।

দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি পাকিস্তান। গাজী ঘোরির ৩৯ রানের ওপর ভর করে তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে। শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন।জবাবে রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেও এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারায় শ্রীলঙ্কা। পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯৯ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয় তাদের।

ডুবতে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেন মিলান রত্নানায়াকে। নবম উইকেট জুটিতে ম্যাথুকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে তিনি জয়ের আশাও জাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ইনিংস থামে ১৪৮ রানে। ফলে ৫ রানের জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান। এখন শিরোপা নির্ধারণী লড়াইয়ে তাদের মোকাবিলা করতে হবে দারুণ ছন্দে থাকা বাংলাদেশ 'এ' দলের।