বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

পদত্যাগ করলেন ডেভিড আনচেলত্তি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৪৯ পিএম

পদত্যাগ করলেন ডেভিড আনচেলত্তি

ব্রাজিলের ক্লাব বোটাফোগোর প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। মূলত টেকনিক্যাল স্টাফ বরখাস্ত করা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, বোটাফোগোর ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করার বিষয়টি সহজভাবে নিতে পারেননি ডেভিড আনচেলত্তি।

তাঁর শর্ত ছিল—পুরো টেকনিক্যাল স্টাফ একসঙ্গে থাকলেই তিনি দায়িত্ব পালন করবেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় তিনি পদত্যাগের পথ বেছে নেন।

বোটাফোগো দিয়েই ডেভিড আনচেলত্তি প্রথমবারের মতো পেশাদার প্রধান কোচ হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তাঁর অধীনে ক্লাবটি মোট ৩২টি ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় পেয়েছে ১৪টিতে, ড্র ১১টি এবং হার ৭টিতে। মৌসুম শেষে ৩৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থেকে অভিযান শেষ করেছে তাঁর দল।ডেভিড আনচেলত্তি আর বোটাফোগোর কোচ নন। তাঁর সঙ্গে লুকা গুয়েরা, লুইস তেভেনেত এবং অ্যান্ড্রু ম্যাঙ্গানও ক্লাব ছাড়ছেন।

দায়িত্ব পালনকালে পেশাদারিত্বের জন্য ডেভিডকে ধন্যবাদ এবং তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা।”উল্লেখ্য, ডেভিড আনচেলত্তি এর আগে তাঁর বাবা কার্লো আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিলেও পরবর্তীতে ক্লাব ফুটবলের চ্যালেঞ্জ নিতে বোটাফোগোর দায়িত্ব নিয়েছিলেন।