রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১০:০৯ এএম

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় বাকি নেই। তবে এই বৈশ্বিক আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে হঠাৎ করেই তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের জেরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর পরিস্থিতি ঘোলাটে হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে খেলোয়াড়দের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এই চিঠির পর এখন সবার নজর আইসিসি এবং ভারত সরকারের প্রতিক্রিয়ার দিকে। ভারত সরকার বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ সরকারের মনোভাব প্রকাশ করেছে।

বল এখন বাংলাদেশের কোর্টে’ টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সরকার পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ভারত সরকারের সূত্রমতে, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার বিষয়টি এখন সম্পূর্ণ বাংলাদেশের ওপর নির্ভর করছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, “বিশ্বকাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট। অলিম্পিক চার্টার বা নীতি অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে প্রস্তুত।

তবে বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় কিংবা ভেন্যু পরিবর্তনের দাবি তোলে, সেটি পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্ত। প্রথম সিদ্ধান্তটা তাদেরকেই নিতে হবে।”নিরাপত্তার আশ্বাস নিরাপত্তা শঙ্কার বিষয়ে ভারতীয় সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশ দল খেলতে এলে তাদের পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে। ভারত সবসময়ই অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানাতে চায়। তারা আসবে কি না—এ সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের। বল এখন তাদের কোর্টে।”

বর্তমানে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার ও বিসিবি। তবে ভারতের এমন প্রতিক্রিয়ার পর বিশ্বকাপ ভেন্যু বা বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে জলঘোলা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।