এপ্রিল ২৯, ২০২৬, ১১:১৪ এএম
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে এক নাটকীয় লড়াইয়ের সাক্ষী থাকলো ফুটবল বিশ্ব। প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও বায়ার্ন মিউনিখ যে ফুটবল শৈলী উপহার দিল, তা শুধু একটি ম্যাচ নয়, আধুনিক ফুটবলের এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। বুধবার (২৯ এপ্রিল) রাতে পিএসজির ঘরের মাঠ প্রাক দ্য প্রাস-এ অনুষ্ঠিত এই লড়াইয়ে বায়ার্নকে ৫-৪ গোলে হারিয়েছে লুইস এনরিকের দল।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের তীব্র গতি। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে লিড এনে দেন হ্যারি কেইন। চলতি আসরে এটি কেইনের ১৩তম গোল। তবে পিএসজি সমতায় ফিরতে সময় নেয়নি।
২৪ মিনিটে অসাধারণ এক একক নৈপুণ্যে গোল করেন খিচা কাভারাস্কেইয়া। এরপর ৩১ মিনিটে জোয়াও নেভেসের হেডে ব্যবধান ৩-১ করার সুযোগ তৈরি করে পিএসজি।
প্রথমার্ধের খেলা ছিল গোল উৎসবের মতো। ৪০ মিনিটে বায়ার্নের মাইকেল ওলিসে গোল করে ২-২ সমতা ফেরান। তবে বিরতির ঠিক আগে ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ওসমান দেম্বেলে।দ্বিতীয়ার্ধে পিএসজি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কাভারাস্কেলিয়া। এর দুই মিনিট পরই ডেম্বেলে আবারও জালের দেখা পেলে স্কোরলাইন দাঁড়ায় ৫-২। তবে বায়ার্ন সহজে হাল ছাড়েনি।
৬৫ মিনিটে উপমেকানো এবং ৬৮ মিনিটে লুইস দিয়াজের গোলে ব্যবধান দাঁড়ায় ৫-৪। ম্যাচের শেষ মুহূর্তগুলোতে বায়ার্ন সমতা ফেরানোর একাধিক সুযোগ পেলেও পিএসজির রক্ষণভাগ তা রুখে দেয়।রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে ৫-৪ ব্যবধানের জয় নিশ্চিত করে পিএসজি। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ইতিহাসে এক ম্যাচে ৯ গোলের এমন বিস্ফোরণ বিরল ঘটনা। প্রথম লেগের এই জয় পিএসজিকে ফাইনালের পথে কিছুটা এগিয়ে রাখলেও চূড়ান্ত ফয়সালা হবে দ্বিতীয় লেগে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন