বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা!

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ১১:০৭ এএম

বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা!

আর্জেন্টাইন তারকা

২০২৬ বিশ্বকাপের আগে বড় ধরনের দুঃসংবাদ পেতে পারে আর্জেন্টিনা। হাঁটুর চোটে বিশ্বকাপ মিস করার শঙ্কায় পড়েছেন দলটির তরুণ মিডফিল্ডার নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭-এর হয়ে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছিলেন ২১ বছর বয়সী এই ফুটবলার।চলতি পারফরম্যান্সের কারণে মূল স্কোয়াডে জায়গা পাওয়ার জোর দাবিদার ছিলেন তিনি।

ভেরোনার বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে আঘাত পান পাজ। এই চোটের কারণে সর্বশেষ পারমার বিপক্ষে মাঠে নামতেও পারেননি। প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের লিগামেন্ট বা পেশির চোট ধরা পড়েনি।এরপরও তার হাঁটুর হাড়ে সমস্যার আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা দেখাচ্ছে আর্জেন্টিনা শিবির। খেলোয়াড়ের শারীরিক অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতে ইতালিতে চিকিৎসক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। সেখানে ক্লাবের মেডিকেল স্টাফের সঙ্গে কথা বলে তার বিশ্বকাপ ভাগ্য চূড়ান্ত করা হবে।