বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আর্জেন্টিনাকে সতর্কবার্তা দিল আলজেরিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:০৪ এএম

আর্জেন্টিনাকে সতর্কবার্তা দিল আলজেরিয়া

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসকে হারিয়েছে আফ্রো-আরব দেশ আলজেরিয়া। গত বুধবার রাতে রটারডামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ১-০ গোলের জয় তুলে নেয়।ম্যাচের ৮৬তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন আনিস হজ মুসা।

ডান প্রান্তে বল পেয়ে বাঁ পায়ের অসাধারণ এক কার্লিং শটে বল দূরের কোণে জড়িয়ে দেন তিনি। এর আগে ম্যাচের শুরুতে তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস দীর্ঘ সময় বলের দখল নিজেদের কাছে রাখে। 

তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলজেরিয়া রক্ষণে আরও সংগঠিত হয়ে নিজেদের অবস্থান শক্ত করে।আসন্ন বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে ‘জে’ গ্রুপে রয়েছে এই আলজেরিয়া।

তাদের এই জয়কে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য একপ্রকার সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচেই বড় ধাক্কা খেল শক্তিশালী ডাচরা।