অক্টোবর ২২, ২০২৬, ১১:২৭ এএম
বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ একগুচ্ছ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে তিনি খুলনার দাকোপ উপজেলায় অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দাকোপে পৌঁছানোর পর তিনি সড়কপথে স্থানীয় লঞ্চঘাটে যাবেন। সেখান থেকে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর নৌঘাঁটির ওয়ার্ডরুমের উদ্দেশে রওনা হবেন সরকারপ্রধান। সেখানে নির্ধারিত মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর একটা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় অংশ নেবেন তিনি।
এরপর বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি এলাকা সরেজমিনে পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। সবশেষে বিকেল তিনটা ১৫ মিনিটে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন