রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিসিবিতে ঢোকার আগে ব্যক্তিগত পরিচয় বাইরে রাখার আহ্বান তামিমের

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৬, ২০২৬, ১১:১৬ এএম

বিসিবিতে ঢোকার আগে ব্যক্তিগত পরিচয় বাইরে রাখার আহ্বান তামিমের

আগামীকাল রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে শুক্রবার ঢাকার এক সভায় অংশ নিয়ে ১৬ জন প্রার্থী নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। সভায় বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি ও ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল ব্যক্তিগত পরিচয় ভুলে ক্রিকেটের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বোর্ডে প্রবেশের সঙ্গে সঙ্গেই সবার লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন।তামিম ইকবাল মনে করেন, সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেট বোর্ড এক ধরণের অস্থিরতার মধ্য দিয়ে গেছে। গত দুই বছরে একাধিকবার নেতৃত্ব পরিবর্তনের ফলে ক্রিকেটের পরিবেশ প্রভাবিত হয়েছে। 

এই পরিস্থিতির অবসান ঘটানো এখন সবচেয়ে জরুরি। দেশের কোটি কোটি মানুষের আবেগ ও গর্বের জায়গা ক্রিকেটকে স্থিতিশীল পরিবেশে ফিরিয়ে আনাই এখন নতুন নেতৃত্বের মূল কাজ হওয়া উচিত।

আগামীকালের নির্বাচনের মাধ্যমে বিসিবিতে নতুন নেতৃত্বের পথ তৈরি হবে।সমালোচনা কিংবা প্রশ্ন ওঠাকে তিনি স্বাভাবিক বলেই মনে করেন। তামিমের বিশ্বাস, সঠিক সদিচ্ছা নিয়ে কাজ করতে পারলে সময়ের সঙ্গে সব সংশয় দূর হবে। নির্বাচিত প্রতিনিধিদের কাছে তার প্রত্যাশা—ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেবেন তারা।