জুন ৭, ২০২৬, ০৩:৪৯ পিএম
আসন্ন উত্তর আমেরিকা বিশ্বকাপ ফুটবল উপভোগের জন্য ৭২ কোটি ৭০ লাখ টাকার মিডিয়া স্বত্ব কেনার প্রস্তুতি নিচ্ছে সরকার। সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন থেকে এই স্বত্ব কেনা হচ্ছে।
অনুচ্ছেদ ২ → রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে খেলা দেখার সুযোগ পাবে দেশবাসী।
অনুচ্ছেদ ৩ → মোট খরচ ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা। এর মধ্যে স্বত্বের জন্য ব্যয় হবে ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা, বাকিটা ভ্যাট ও ট্যাক্স বাবদ। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া আসরকে ঘিরে এই উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
অনুচ্ছেদ ৪ → সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় এই প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হচ্ছে। সভার সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পরেই চূড়ান্ত হবে এই প্রক্রিয়া।
অনুচ্ছেদ ৫ → প্রত্যন্ত অঞ্চলের ফুটবলপ্রেমীরা ক্যাবল নেটওয়ার্ক বা স্যাটেলাইট সংযোগ ছাড়াই রাষ্ট্রীয় টেলিভিশনে খেলা দেখার সুযোগ পাবেন। এতে সর্বসাধারণের মধ্যে খেলা দেখার আগ্রহ ও জনপ্রিয়তা বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সরকারি এই উদ্যোগে তৃণমূল পর্যায়ে বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দেওয়া লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন