শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

বিসিবির পরিচালক হলেন যে ২৩ জন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৮:৫৪ পিএম

বিসিবির পরিচালক হলেন যে ২৩ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ছয় ঘণ্টা ধরে চলে গণনা প্রক্রিয়া। নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালকদের নাম ঘোষণা করা হয়েছে।নির্বাচনে অংশ নেওয়া পরিচালকদের বড় একটি অংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ ও ২-এ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। জেলা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরি, মীর শাকরুল আলম সীমান্ত ও মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদও একইভাবে জয়ী হয়েছেন। 

খুলনা বিভাগ থেকে শফিকুল আলম ও শান্তনু ইসলাম পরিচালক নির্বাচিত হয়েছেন। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর পরিচালক নির্বাচিত হয়েছেন।

ঢাকার ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থীর মধ্যে লড়াই হয়েছে। এতে বিজয়ী হয়েছেন ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম। পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু।নির্বাচনে পরাজয় মেনে নিতে হয়েছে আমজাদ হোসেন, ফয়াজুর রহমান মিতু, মেজর ইমরোজ ও সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পুকে।

২৩ জন পরিচালক ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের ২ জন প্রতিনিধি নিয়ে মোট ২৫ সদস্যের পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হবে। এই ২৫ সদস্যের ভোটের মাধ্যমে বিসিবির নতুন সভাপতি নির্ধারিত হবেন। আজ রাতের মধ্যেই পরিচালকরা নিজেদের মধ্যে ভোট দিয়ে নতুন সভাপতি নির্বাচন করবেন বলে জানা গেছে। গত এপ্রিলে আগের কমিটি ভেঙে দেওয়ার আট মাসের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হলো।