জুন ১৫, ২০২৬, ০৫:৩১ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের শুরুতেই মাঠে চোখে পড়ছে এক দৃষ্টি-কাড়া প্রবণতা। প্রায় সব দলের খেলোয়াড়দের পায়ে একই রঙের বুট, উজ্জ্বল গোলাপি। ভিন্ন ভিন্ন দেশের জার্সি পরিহিত খেলোয়াড়দের পায়ের নিচে একই রঙের ছাপ দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে।মাঠে এখন শুধু খেলার লড়াই নয়, চোখে ধরা দিচ্ছে ফ্যাশন ও ব্র্যান্ডিংয়ের এক রঙিন প্রতিযোগিতা।
বিশ্বের শীর্ষ ক্রীড়া সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো—যেমন নাইকি, অ্যাডিডাস, পুমা ও নিউ ব্যালান্স—এবার বিশ্বকাপকে কেন্দ্র করে একই থিমে গোলাপি রঙের বিশেষ সংস্করণের বুট বাজারে এনেছে। টুর্নামেন্টের শুরু থেকেই মাঠে তৈরি হয়েছে এক ধরনের পিংক স্ট্রিট ট্রেন্ড।
বুট সংগ্রাহক বেন ওয়ারেন মনে করেন, এটিকে নিছক কাকতালীয় বলা কঠিন।বড় টুর্নামেন্টগুলোতে ব্র্যান্ডগুলোর মধ্যে রঙের সমান্তরাল ট্রেন্ড কাজ করে। এবারের বিশ্বকাপে একই রঙের আধিপত্যটা যেন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি স্পষ্ট।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন