বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ড্র করে ভাইরাল কেপ ভার্দের গোলরক্ষক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৬, ২০২৬, ১০:০৯ এএম

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ড্র করে ভাইরাল কেপ ভার্দের গোলরক্ষক

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের তারকায় পরিণত হয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেবারিট দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে তিনি শুধু ম্যাচসেরার পুরস্কারই জেতেননি, বরং নিজের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ছয় হাজার শতাংশ বাড়িয়ে ফেলেছেন। 

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তার অসাধারণ নৈপুণ্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার খোঁজ করেছেন।ম্যাচের আগে ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারী ছিল প্রায় ৪৫ হাজার।স্পেনের বিপক্ষে ম্যাচটিতে প্রতিপক্ষ ২৭টি শট নিলেও ভোজিনহা একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে গোলবঞ্চিত রাখেন। চল্লিশ বছর বয়সী এই গোলরক্ষক নিজের অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহার করে ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেই কেপ ভার্দেকে একটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছেন।

ফিফা তাকে ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে।এই পারফরম্যান্সের সুবাদে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্লিন শিট রাখা গোলরক্ষকের রেকর্ড গড়েছেন। ম্যাচ শেষে অনুসারীর সংখ্যা হঠাৎ কয়েক মিলিয়ন বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভোজিনহা শুধু এক শব্দে প্রতিক্রিয়ায় জানান, পাগলাটে।