রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচের শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ১১:০৫ পিএম

পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচের শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই

আন্তর্জাতিক ফুটবল মঞ্চে মুখোমুখি হয়েছে পর্তুগাল ও উজবেকিস্তান। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে যেভাবে রক্ষণাত্মক খেলেছিল, আজ পর্তুগিজদের বিপক্ষেও একই কৌশল নিয়ে মাঠে নেমেছে উজবেকরা।খেলার শুরুতেই আক্রমণ ও পাল্টা আক্রমণের চেষ্টা চালাচ্ছে দুই দল।

পর্তুগালের তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের নেওয়া একটি নিচু ক্রস চমৎকারভাবে রুখে দেয় উজবেকিস্তানের রক্ষণভাগের খেলোয়াড়েরা। ম্যাচের শুরু থেকেই পর্তুগাল বল দখলে এগিয়ে থাকার চেষ্টা করলেও উজবেকিস্তানের সুসংহত ডিফেন্স ভাঙা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গভীর রক্ষণভাগে থেকে ম্যাচ ড্র করার যে পরিকল্পনা উজবেকরা নিয়েছিল, এই ম্যাচেও তার পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। পর্তুগিজ ফরোয়ার্ডরা একের পর এক আক্রমণ সাজালেও প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছে তারা।