রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৫:৩৯ পিএম

জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স্ত্রী

মাঠের চিরপ্রতিদ্বন্দ্বিতা ভুলে দুই পরিবারের সৌহার্দ্যের এক নতুন চিত্র দেখল ফুটবল বিশ্ব। ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজের পাঠানো উপহার গ্রহণ করেছেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জু।

সম্প্রতি জর্জিনা রদ্রিগেজ তার নতুন ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’র পোশাক উপহার হিসেবে পাঠিয়েছেন আন্তোনেল্লার কাছে। এই উপহারের বিষয়টি আন্তোনেল্লা নিজেই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উপহারের ছবি পোস্ট করে জর্জিনাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আন্তোনেল্লা লিখেছেন, “অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। সবকিছুই দারুণ সুন্দর। তোমার নতুন উদ্যোগের জন্য অনেক শুভকামনা।”

জর্জিনার এই ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’ মূলত নারীদের আরামদায়ক ও বহুমুখী পোশাক তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। ব্যক্তিগত জীবনে আন্তোনেল্লা ও জর্জিনার মধ্যে কোনো ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা খুব একটা শোনা না গেলেও, সাম্প্রতিক এই উপহার বিনিময়ের ঘটনা তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা।

দীর্ঘ দুই দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই দেখে আসছে দর্শক। চলমান বিশ্বকাপেই রোনালদোর পর্তুগাল অভিযান শেষ হয়েছে এবং মেসির বিশ্বকাপ অধ্যায়ও শেষের পথে। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে দুই পরিবারের এই সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ সমর্থকদের মনে নতুন এক প্রত্যাশার জন্ম দিয়েছে।