জুলাই ১১, ২০২৬, ১০:২০ এএম
১১ জুলাই ২০২৬, শনিবার। আজ খেলাধুলার জগতে বেশ ব্যস্ত দিন। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উত্তেজনা আর ক্রিকেটে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ — সব মিলিয়ে দর্শকদের নজর থাকবে টেলিভিশনের পর্দায়।
ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে রাত ৩টায়। এরপর রোববার সকাল ৭টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। এই ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভির পর্দায়।
ক্রিকেট প্রেমীদের জন্য থাকছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের তৃতীয় ওয়ানডে। সিরিজ জয়ের মিশনে আজ দুপুরে ১টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
টেনিসের গ্ল্যামার ইভেন্ট উইম্বলডন নারীদের ফাইনাল আজ। রাত ৯টায় শুরু হতে যাওয়া এই লড়াই সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন