বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

উত্তেজনার মাঝে ইয়ামালের মোনাজাত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ১২:৪৩ পিএম

উত্তেজনার মাঝে ইয়ামালের মোনাজাত

ছবি - সংগৃহীত

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করেছে স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে জয়সূচক গোলটি আসার পরপরই স্পেনের শিবিরে আনন্দের বন্যা বয়ে যায়। তবে এই জয় সহজ ছিল না, ম্যাচের শেষ বাঁশি বাজার পর থেকেই মাঠের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।দুই দলের খেলোয়াড়দের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা ও ধাক্কাধাক্কি।

উত্তেজনাপূর্ণ এই মুহূর্তে স্পেনের ১৯ বছর বয়সী তরুণ তারকা ল্যামিন ইয়ামালকে দেখা গেছে একেবারেই শান্ত ও বিনয়ী ভূমিকায়। দলের জয়ের পর উল্লাসে মাতার আগে এই তরুণ মাঠেই হাঁটু গেড়ে বসে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন এবং মোনাজাতে রত হন। মাঠের এই শান্ত দৃশ্য দর্শকদের নজর কাড়ে। এছাড়াও ম্যাচ শেষে লিওনেল মেসিকে জড়িয়ে ধরে তিনি এক আবেগঘন মুহূর্ত তৈরি করেন।

স্পেনের এই জয়ের জন্য ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০১০ সালের পর থেকে তারা আর কখনোই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের গণ্ডি পার হতে পারেনি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে তারা নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরল। নান্দনিক ফুটবল উপহার দিয়ে স্পেনের এই তরুণ তুর্কিরা প্রমাণ করেছে, তারা আগামী দিনের ফুটবল বিশ্বের অন্যতম শক্তি। অন্যদিকে, ইতিহাস গড়ার খুব কাছে এসেও শেষ পর্যন্ত ট্রফি হাতছাড়া হলো লিওনেল মেসির আর্জেন্টিনার।