বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ফুটবলকে বিদায় জানিয়ে অবসর নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৭:৪০ পিএম

ফুটবলকে বিদায় জানিয়ে অবসর নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

ছবি - সংগৃহীত

পর্তুগালের জার্সিতে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী সেপ্টেম্বর মাসে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলে দেশের হয়ে গায়ে জড়ানো জার্সি চিরতরে তুলে রাখতে পারেন তিনি। আন্তর্জাতিক ফুটবলঙ্গনে এই খবরটি প্রকাশের পরই বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আসন্ন আগামী ২৪ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে।বিভিন্ন আন্তর্জাতিক গণমাস মিডিয়া তথ্য অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলার মাধ্যমেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন পর্তুগাল অধিনায়ক। লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটিই হতে পারে তার জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ম্যাচটির পরেই আনুষ্ঠানিক ঘোষণা আসার জোরালো সম্ভাবনা রয়েছে। 

রোনালদোর এই সম্ভাব্য বিদায়ের সময়টি পর্তুগালের নতুন প্রধান কোচ হোর্হে জেসুসের দায়িত্ব গ্রহণের সঙ্গে মিলে গেছে। চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া কোচ জানিয়েছেন যে তিনি এখনই দলে বড় কোনো পরিবর্তন আনবেন না।বর্তমানে একচল্লিশ বছর বয়সী এই তারকা খেলোয়াড় সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন। 

জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ২৩৩টি ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও গোলদাতার রেকর্ড। এর আগে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন এবং ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা তার মূল লক্ষ্য।