শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে যারা, তালিকায় রয়েছে ১৯ বছরের তারকা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০৭:৫৪ পিএম

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে যারা, তালিকায় রয়েছে ১৯ বছরের তারকা

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের পারফরম্যান্স ও মৌসুমজুড়ে ধারাবাহিক নৈপুণ্যের ওপর ভিত্তি করে ২০২৬ সালের ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। প্রকাশিত পাওয়ার র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচ তারকাদের মধ্যে স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ছাড়াও রয়েছেন রদ্রি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি। মাঠের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই তারকাদের অবস্থান নির্ধারিত হয়েছে।

র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি।ক্লাব ফুটবলে চোটের কারণে কিছুটা পিছিয়ে থাকলেও বিশ্বকাপে গোল্ডেন বল জয় এবং দলকে শিরোপা জেতানোর সুবাদে তিনি সবার ওপরে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের জার্সিতে ৫১ ম্যাচে ৬১ গোল করার পাশাপাশি ক্লাব ও জাতীয় দলের হয়ে তার অর্জিত সাফল্য তাকে শিরোপার অন্যতম দাবিদার করেছে।

তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল।বার্সেলোনার হয়ে চমৎকার মৌসুম কাটানোর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েছেন এই তরুণ উইঙ্গার। চতুর্থ স্থানে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে বড় শিরোপা জেতা না হলেও বিশ্বকাপে গোল্ডেন বুট অর্জন এবং সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার সুবাদে তিনি এই অবস্থানে আছেন।পঞ্চম স্থানে রয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি।