সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:২৪ পিএম

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ছবি - সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাওয়া গেছে। নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের পর সেমিফাইনালের লাইন-আপ চূড়ান্ত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে। একই দিন সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও নেপাল।

'বি' গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে ভারত ৩-২ গোলে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ভারত তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট অর্জন করে। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে পাকিস্তান।

আগামী ২৭ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।