সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটায় ছাত্র যুব উন্নয়ন সংঘের ফুটবল ফাইনাল

মোস্তাফিজুর রহমান

অক্টোবর ৪, ২০২৫, ১০:১৯ এএম

সাঘাটায় ছাত্র যুব উন্নয়ন সংঘের ফুটবল ফাইনাল

ছবি মোস্তাফিজুর রহমান-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া হাটে ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড় ছিল।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল এবং মোস্তাক আহাম্মেদ মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র যুব উন্নয়ন সংঘের সভাপতি ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক তৌফিকুর ইসলাম রিয়াদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজু।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও ঐক্য গড়ে তোলা।