রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কোর্তোয়ার প্রাচীর ভেঙে লিভারপুলের তিন পয়েন্ট

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৫, ২০২৫, ১২:৩১ পিএম

কোর্তোয়ার প্রাচীর ভেঙে লিভারপুলের তিন পয়েন্ট

চ্যাম্পিয়নস লিগে এক শ্বাসরুদ্ধকর লড়াই শেষে জয় পেল লিভারপুল। থিবো কোর্তোয়ার দুর্দান্ত প্রতিরোধ সত্ত্বেও রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।অ্যানফিল্ডে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া যেন চীনের মহাপ্রাচীর হয়ে উঠেছিলেন। লিভারপুলের একের পর এক আক্রমণ তিনি ঠেকিয়ে দেন।

তবে শেষ রক্ষা হলো না। ম্যাচের ৬১তম মিনিটে ব্যবধান গড়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। সোবোসলাইয়ের ফ্রি কিক থেকে উড়ে আসা বল জালে জড়ান তিনি।

এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয়বার অ্যানফিল্ডে মাদ্রিদের দলটিকে হারাল লিভারপুল। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সমান ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে ৫ম স্থানে।