নভেম্বর ৮, ২০২৫, ১০:৩৮ এএম
বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন জাতীয় ফুটবল দল। এই দলে চমক হিসেবে ৪ বছর পর ডাক পেয়েছেন মিডফিল্ডার পাবলো ফোরনালস। স্পেনের কোচ দে লা ফুয়েন্তে গতকাল শুক্রবার এই দল ঘোষণা করেন।ঘরের মাঠে আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এর তিন দিন পর তারা তুরস্কের সঙ্গে খেলবে।
ফিরেছেন যারা: চোটের কারণে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ মিস করলেও, সুস্থ ইয়ামাল স্কোয়াডে ফিরেছেন। এছাড়াও, ২০২১ সালে সবশেষ জাতীয় দলে খেলা আক্রমণাত্মক মিডফিল্ডার পাবলো ফোরনালস এবং ডিফেন্ডার এমেরিক লাপোর্তও দলে ফিরেছেন।বাদ পড়েছেন যারা: তবে অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতা এবং উইঙ্গার নিকো উইলিয়ামসের মতো পরিচিত মুখ এবার দলে জায়গা পাননি।
| অবস্থান | খেলোয়াড় |
| গোলরক্ষক | উনাই সিমোন, অ্যালেক্স রেমিরো এবং ডেভিড রায়া। |
| ডিফেন্ডার | এমেরিক লাপোর্ত, ড্যানিয়েলে ভিভিয়ান, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্কোস ইয়োরেন্তে, মার্ক কুকুরেয়া, পাউ কুরবাসি, ডিন হইসেন এবং পেদ্রো পোরো। |
| মিডফিল্ডার | ফ্যাবিয়ান রুইজ, জুবিমেন্ডি, মিকেল মেরিনো, অ্যালেক্স গার্সিয়া, পাবলো ব্যারিওস, অ্যালেক্স বেনা ও পাবলো ফোরনালস। |
| ফরোয়ার্ড | মিকেল ওয়ারজাবাল, ইয়েরেমি পিনো, দানি ওলমো, ফের্মিন লোপেজ, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, সামু আগবেয়োয়া এবং বোর্জা ইগলেসিয়াস। |


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন