রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকায় তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১০:১৮ এএম

ঢাকায় তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে

দেশে এরই মধ্যে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। এর প্রভাব পড়ছে রাজধানী ঢাকায়ও। শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের প্রথমার্ধে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে জানানো হয়েছে:আকাশ: আজ আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।বাতাস: পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

তাপমাত্রা: দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।