বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আবহাওয়া পূর্বাভাস: সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৯:১৬ পিএম

আবহাওয়া পূর্বাভাস: সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

বৃষ্টির সম্ভাবনা: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।তাপমাত্রা: সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।কুয়াশা: ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।তাপমাত্রা: সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।