সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

জাতীয় ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৭:০৯ পিএম

দেশের ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

প্রতীকী ছবি - বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ

দেশের ছয়টি বিভাগে আজ কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে।

তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া প্রসঙ্গে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা ও এর আশপাশের এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে। বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।