রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বৃষ্টির কবলে রাজধানীসহ বিভিন্ন অঞ্চল, নদীবন্দরে সতর্কতা জারি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৯:৫৮ এএম

বৃষ্টির কবলে রাজধানীসহ বিভিন্ন অঞ্চল, নদীবন্দরে সতর্কতা জারি

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় লম্বা সময় ধরে ভারী বর্ষণ চলছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাতভর ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে এবং এখনো অনেক স্থানে বৃষ্টিপাত চলমান রয়েছে।

রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, অধিকাংশ এলাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় সাময়িক বিরতি দিলেও আবারও বৃষ্টি শুরু হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের হার তুলনামূলক বেশি হতে পারে।

দীর্ঘ সময় ধরে ভারী বর্ষণের ফলে নগর ও নিচু এলাকায় জলাবদ্ধতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। দীর্ঘ সময়ের বৃষ্টির কারণে সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধস ও ঢলের ঝুঁকিও এড়ানো যাচ্ছে না। এছাড়া বজ্রসহ বৃষ্টির সময় দমকা হাওয়া ও বজ্রপাতের ঘটনার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, পরিস্থিতির হালনাগাদ তথ্য জানতে তাদের নির্দেশনা মেনে চলা প্রয়োজন। আকাশ ও আবহাওয়ার পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।