জুলাই ৩০, ২০২৬, ০৮:১৯ পিএম
ভারতের ওপর অবস্থানরত নিম্নচাপটি শক্তি ধরে রেখে ধীরে ধীরে আরও পশ্চিম দিকে সরে যাওয়ায় উত্তর বঙ্গোপসাগরের ওপর এর সরাসরি প্রভাব কমতে শুরু করেছে। বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিমের সর্বশেষ পর্যবেক্ষণ ও পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।সামুদ্রিক পরিবেশের উন্নতি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিম্নচাপটি ক্রমান্বয়ে আরও দূরে সরে যাওয়ায় সাগরের সঙ্গে এর দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কিছু নির্দিষ্ট এলাকায় বাতাসের গতি কিছুটা বেশি থাকতে পারে এবং কোথাও কোথাও ঢেউ স্বাভাবিকের চেয়ে উচু দেখা যেতে পারে। তবে সার্বিকভাবে গত কয়েকদিনের তুলনায় সামুদ্রিক পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং বাতাস ও ঢেউয়ের তীব্রতা হ্রাস পাচ্ছে।
বর্তমান পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল উত্তর বঙ্গোপসাগর আরও শান্ত ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। তবে উপকূলীয় এলাকার পাশাপাশি সমুদ্রে মাছ ধরার কাজে নিয়োজিত নৌকা ও ট্রলারগুলোকে আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়তি সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। সাগরের সর্বশেষ পরিস্থিতি ও সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে নিয়মিত আপডেট পেতে সংশ্লিষ্ট পর্যবেক্ষণ দলের সঙ্গে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন