রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ১১:২৫ এএম

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

Ai - ছবি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সম্ভাব্য ঝোড়ো হাওয়া এড়াতে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরসংবলিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয় যে এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।