আগস্ট ৭, ২০২৫, ০৯:৫৮ এএম
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের পাঁচ বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই সময়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও প্রায় একই ধরনের আবহাওয়া থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই দিনেও দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস দেশের বন্যা পরিস্থিতির উপর কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে নদ-নদীর অববাহিকায় বসবাসকারী এবং কৃষকদের জন্য এই তথ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন