সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৪, ২০২৫, ০৬:৩০ পিএম

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ছবি - সংগৃহীত

ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এই সময় বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।শনিবার (৪ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে:রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা।

এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। অর্থাৎ, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।বাইরে বের হওয়ার বা নৌ-ভ্রমণের পরিকল্পনা থাকলে অবশ্যই আবহাওয়ার এই সতর্কবার্তা মাথায় রাখবেন।