রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তাপমাত্রা কমার সুখবর, রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ১০:০৭ এএম

তাপমাত্রা কমার সুখবর, রাজধানীতে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা

ছবি - সংগৃহীত

গরমের অস্বস্তির মধ্যে রাজধানী ঢাকার জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ (৬ অক্টোবর) সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রাজধানীর আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

গতকাল রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।