রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৯, ২০২৫, ০৯:২৩ এএম

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকার আকাশ আজ বৃহস্পতিবার আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের যেকোনো সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকালে এই পূর্বাভাস দিয়েছে।

আজ (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।