সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আজ কোথায় ঝড়বৃষ্টি হতে পারে? যা জানাল আবহাওয়া অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৯:৩০ এএম

আজ কোথায় ঝড়বৃষ্টি হতে পারে? যা জানাল আবহাওয়া অফিস

ছবি - সংগৃহীত

দেশের দুটি জেলার ওপর দিয়ে আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা নদীবন্দরের জন্য দেওয়া এই বিশেষ পূর্বাভাসে বলা হয়

আজ দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সারাদেশের জন্য দেওয়া আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।