সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সন্ধ্যার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা সংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০১:০২ পিএম

সন্ধ্যার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা সংকেত

ছবি - সংগৃহীত

দেশের তিনটি জেলার ওপর দিয়ে আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।রোববার দুপুর ১টায় প্রকাশিত নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এই কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সারাদেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।