রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৫, ০৯:৩৮ এএম

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

ছবি- সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানী ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।