রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

করলা চাষ করে ভাগ্য বদলালেন এক প্রান্তিক কৃষক

কৃষি ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৭:০৬ পিএম

করলা চাষ করে ভাগ্য বদলালেন এক প্রান্তিক কৃষক

মাত্র ১০ শতক জমিতে করলা চাষ করে নিজের ভাগ্য বদলে ফেলেছেন এক প্রান্তিক কৃষি শ্রমিক। একসময় অন্যের অধীনে রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করা এই কৃষক এখন নিজের জমিতে আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদন করছেন। চাষের শুরুতে পারিবারিক নানা অনীহা ও আর্থিক সংকট থাকলেও এখন মাত্র কয়েক দিনের ভালো ফলনে পুরো পরিবারে আনন্দের হাওয়া বইছে।

তিনি আগে দিনে মাত্র ৬শত টাকা মজুরিতে ভবনের নির্মাণ কাজ করতেন।শুরুতে বীজ ও পলিথিন কিনতে গিয়ে ১০ হাজার টাকা ঋণ করতে হয়েছিল তাকে। এই বিপুল খরচের কারণে প্রথমে তার স্ত্রী এই চাষাবাদের ঘোর বিরোধী ছিলেন এবং চাষ করতে নিষেধ করেছিলেন। 

তবে খেত থেকে ফসল তোলা শুরু হতেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। মাত্র কয়েক দিনেই খেত থেকে তোলা ফসল বিক্রি করে ১৮ হাজার টাকা ঘরে এসেছে।এখন প্রতিদিন খেত থেকে গড়ে ১ হাজার বা তার বেশি টাকার করলা বিক্রি হচ্ছে। 

একদিনেই সর্বোচ্চ ৩ হাজার ২শত টাকার সবজি বাজারে পাইকারি দরে বিক্রি করেছেন তিনি। এই অভাবনীয় সাফল্যে খুশি হয়ে স্ত্রী এখন তাকে আরও বেশি জমিতে এই ফসল চাষ করার অনুরোধ জানাচ্ছেন। নিজের সামান্য জমিতে কঠোর পরিশ্রম ও সঠিক পরিচর্যার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে এমন ছোট ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনছে।