মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

বিষ মেশানো সবজির শঙ্কা থেকে নিরাপদ কৃষি ও জৈব সারে উদ্যোগ

কৃষি ডেস্ক

আগস্ট ২৬, ২০২৬, ০৫:০৭ পিএম

বিষ মেশানো সবজির শঙ্কা থেকে নিরাপদ কৃষি ও জৈব সারে উদ্যোগ

মাত্রাতিরিক্ত রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে বিষমুক্ত নিরাপদ কৃষির দিকে ঝুঁকছেন অনেক উদ্যোক্তা। অপরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা সবজি মানবদেহের জন্য চরম হুমকি তৈরি করছে অনুধাবন করে প্রবাসজীবন শেষে দেশে ফিরে এ খাতে যুক্ত হয়েছেন দোহারের এমদাদুল। দিনাজপুর টিভি ডট কম-এর প্রাপ্ত তথ্যমতে, তিনি নিজ উদ্যোগে তৈরি জৈব সার ব্যবহার করে বিভিন্ন ফল ও সবজি উৎপাদনে সফলতার মুখ দেখেছেন।

পাশাপাশি স্থানীয়ভাবে ‘পিঁয়াজ ফল’ নামে পরিচিত কাঠলিচু বা পিচ ফল চাষ করে আর্থিকভাবে ব্যাপকভাবে লাভবান হচ্ছেন এই কৃষক।কৃষিতে ক্ষতিকর কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিজ চোখে দেখার পর তিনি মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ করে রাসায়নিক সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্ট বা জৈব সার উৎপাদন শুরু করে তিনি নিজের খামারসহ সাধারণ কৃষকদের তা ব্যবহারে উদ্বুদ্ধ করছেন। 

তার উৎপাদিত এই মানসম্মত জৈব সার বর্তমানে বাংলাদেশ আর্মি গলফ ক্লাবসহ বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে সরবরাহ করা হচ্ছে। নিরাপদ এই পদ্ধতিতে পেঁপে, কলা, মুখিকচু ও ধুন্দুলসহ বিভিন্ন কৃষিপণ্যের পাশাপাশি নতুন করে সজনে বাগান গড়ে তুলেছেন তিনি।অন্যদিকে দোহার উপজেলায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কাঠলিচু এখন একটি অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। 

প্রায় বিনা খরচে এবং কোনো ধরনের বাড়তি পরিচর্যা ছাড়াই একটি পূর্ণাঙ্গ গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় লাখ টাকার ফল বিক্রি করা সম্ভব বলে কৃষকরা জানান। স্থানীয় বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন এই সুস্বাদু ফলটি প্রতি কেজি তিনশো থেকে চারশো টাকা মূল্যে বিক্রি হয়ে থাকে।