মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

মিসাইল মরিচ চাষে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষক

কৃষি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৬:০৩ পিএম

মিসাইল মরিচ চাষে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন কৃষক

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতকলা গ্রামের এক কৃষক বৈরী আবহাওয়া উপেক্ষা করে সবজি আবাদে অভাবনীয় সাফল্য পেয়েছেন। দীর্ঘ প্রায় এক দশক ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত মো. সাদিকুর রহমান নামের এই কৃষক এ বছর ৬৫ শতাংশ জমিতে ‍‍`মিসাইল‍‍` জাতের মরিচ আবাদ করেছেন। উচ্চ তাপমাত্রা ও বৃষ্টির মাঝেও এই মরিচের বাম্পার ফলন তাঁর মনে নতুন আশার সঞ্চার করেছে।

ইতিমধ্যেই খেত থেকে দুই দফায় প্রায় ২৬ মণ মরিচ তুলেছেন তিনি। কৃষক সাদিকুর রহমান জানান, গত বছর ‍‍`বিজলি প্লাস ২০২০‍‍` জাতের মরিচ চাষ করে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হয়েছিলেন। সেই আস্থা থেকেই এবার এআর মালিক সিডের নতুন জাতটি বেছে নিয়েছেন, যার অঙ্কুরোদগমের হার ৯৫ শতাংশ। অন্যান্য জাতের তুলনায় এই গাছের বৃদ্ধি দ্রুত এবং ফলনও আগে পাওয়া যায়। অতিরিক্ত তাপমাত্রাতেও তাঁর খেতের প্রায় ৯০ শতাংশ গাছ সম্পূর্ণ সুস্থ ও সতেজ রয়েছে।

উইলট বা নেতিয়ে পড়া রোগ এবং থ্রিপস ও মাকড়ের মতো ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ এই জাতে তুলনামূলক অনেক কম। জমিতে উৎপাদিত মরিচের আকার সোজা ও রং আকর্ষণীয় হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এই খেত প্রস্তুত ও পরিচর্যা করতে তাঁর প্রায় ৫৫ হাজার টাকা খরচ হয়েছে। তবে বর্তমান বাজারদর অনুযায়ী এখান থেকে আড়াই থেকে তিন লাখ টাকার ফসল বিক্রির প্রত্যাশা করছেন এই সফল কৃষক।