সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৬:১০ পিএম
শিক্ষিত যুবক রমজানের পুকুরপাড়ে তৈরি করা মাচায় ঝুলছে অফসিজনের রঙিন তরমুজ। গত বছর তিন লাখ টাকার তরমুজ বিক্রির পর এবার তার লক্ষ্যমাত্রা চার লাখ টাকা। মাছের ক্ষতি এড়াতে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই চাষাবাদ করছেন তিনি। সাধারণত মাটিতে তরমুজ হলেও রমজান দুই বছর ধরে বর্ষাকালে পুকুরপাড়ে মাচা পদ্ধতিতে এই ফলের আবাদ করছেন। বাইরে হলুদ ও ভেতরে লাল এবং বাইরে কালো কিন্তু ভেতরে হলুদ—এমন দুই ধরনের তরমুজ রয়েছে তার প্রজেক্টে।
তিনি বলেন, আগে আপনার জমিতে চাষ করতাম, এখন দুই বছর যাবত আমি বর্ষাকালে পুকুর পরে চাষ করি। তার মতে, পুকুরপাড়ের তরমুজের আকার ও মিষ্টতা জমির চেয়ে অনেক বেশি হয়। কৃষিকাজে যুক্ত হওয়ার প্রথম দিকে স্থানীয়রা তাকে পাগল বললেও এখন অন্তত ১০ থেকে ২০ জন কৃষক তাকে অনুসরণ করছেন। শিক্ষিত ছেলে কৃষিকাজ করায় শুরুতে বিয়ে করতেও সামাজিক বাধার মুখে পড়তে হয়েছিল তাকে।
রমজান বলেন, পাগল হয়ে আসছে, এই পাগলের ঠান্ডা কর—এমন কথাও শুনতে হয়েছে, ছেলে কৃষি কাজ করে কৃষকের মাইয়া দিব না—এমন অনেক মেয়ের বাপের মুখে শুনতে পাইছি। পরবর্তীতে তার ব্যতিক্রমী আবাদ ও উপার্জন দেখে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে।
পুকুরের পানিতে মাছ থাকায় কীটনাশকের বদলে সম্পূর্ণ নিরাপদ ও বিষমুক্ত প্রক্রিয়ায় ফসল ফলানো হচ্ছে। বাজার ব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে কৃষকদের লোকসানের কথা তুলে ধরে তিনি বলেন, কিছুদিন আগে শসা ১৪০ টাকা পর্যন্ত হইছে, ওই শসায় আবার এক সপ্তাহ যাইতে না যাইতে ১০ টাকা কেজি যা বিক্রি করার মতন না। শুধু ইউটিউব দেখে কৃষিতে না এসে ধৈর্য ও কৃষিবিষয়ক জ্ঞান নিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন এই তরুণ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন