অক্টোবর ২৭, ২০২৫, ০৬:২৮ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা ও পেশায় ব্যাংক কর্মকর্তা ইশতিয়াক হোসেন চাকরির পাশাপাশি মসলা জাতীয় ফসল একাঙ্গী চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন। তিনি বন্ধুর পরামর্শে অনুপ্রাণিত হয়ে প্রথমবার দেড় বিঘা জমিতে এই ফসলের আবাদ শুরু করেন।
সঠিক যত্ন ও পরিচর্যার মাধ্যমে ফলন ভালো হওয়ায় তিনি প্রতি বিঘা জমিতে মাত্র ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ করে প্রায় ৫ লাখ টাকা আয়ের আশা করছেন, যা থেকে মোট ৬ থেকে ৭ লক্ষ টাকা লাভ হতে পারে।
ইশতিয়াক জানান, একাঙ্গী মূলত মসলা হিসেবে ব্যবহৃত হলেও এটি মাছের খাদ্য এবং সুগন্ধি তৈরিতেও কাজে লাগে। এলাকায় এই ব্যতিক্রমী ফসল প্রথমবার চাষ হওয়ায় অন্য কৃষকরাও এটি দেখতে আসছেন এবং ইশতিয়াকের সফলতা দেখে আগামী মৌসুমে তারাও এই চাষ শুরু করতে উৎসাহিত হচ্ছেন।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, একাঙ্গী অত্যন্ত লাভজনক হওয়ায় কৃষি অফিস থেকেও কৃষকদের এটি চাষে বিভিন্ন পরামর্শ দিয়ে উৎসাহিত করা হচ্ছে। ভালো ফলন পেলে আগামীতে আরও বড় পরিসরে এই ফসল চাষ করার পরিকল্পনা রয়েছে ইশতিয়াক হোসেনের।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন