রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সারের অভাবে রাজবাড়ীতে মুড়ি পেঁয়াজ চাষ ব্যাহত, সমাধানের আশ্বাস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৭:০৪ পিএম

সারের অভাবে রাজবাড়ীতে মুড়ি পেঁয়াজ চাষ ব্যাহত, সমাধানের আশ্বাস

রাজবাড়ীতে কৃষকরা পদ্মার পাড়ে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এবছর পেঁয়াজ বীজের দাম কম হওয়ায় কৃষকদের উৎপাদন খরচ কমেছে, যা তাদের ভালো দামের আশা দেখাচ্ছে।

কৃষকরা জানান, গতবার যেখানে প্রতি মণ পেঁয়াজ বীজ ১০ হাজার থেকে ১৪ হাজার টাকায় কিনতে হয়েছে, এবার তা মাত্র ২০০০ টাকায় পাওয়া যাচ্ছে।

তবে এই স্বস্তির মাঝেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সার সংকট, বিশেষ করে মরক্কো বা পটাশ সারের তীব্র সংকট দেখা দিয়েছে। চাষীদের অভিযোগ, তারা টাকা দিয়েও প্রয়োজন মতো সার কিনতে পারছেন না এবং সারের দামও ১২০০ টাকা থেকে বেড়ে ১৪২০ টাকা হয়েছে।

পর্যাপ্ত সার না পাওয়ায় অনেকে কম সার দিয়েই ক্ষেত প্রস্তুত করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে কৃষি কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, সার সংকট দ্রুতই কেটে যাবে। একজন কৃষি কর্মকর্তা জানান, তারা কৃষকদের জমির পরিমাণ যাচাই করে সার বরাদ্দ দেওয়ার চেষ্টা করছেন এবং আগামী মাসের শুরুতেই, অর্থাৎ দুই-একদিনের মধ্যে, টিএসপি সারের নতুন চালান চলে আসবে। এছাড়া চার-পাঁচ দিনের মধ্যেই মরক্কো সারের স্বল্পতাও দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, জেলায় এবার মোট ৫৭০০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে