রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদি থেকে ফিরে ইউটিউব দেখে বীজবিহীন লেবু চাষে সাফল্য

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৫, ০৮:৩৭ পিএম

সৌদি থেকে ফিরে ইউটিউব দেখে বীজবিহীন লেবু চাষে সাফল্য

বাংলাদেশে কৃষিতে আসা অভাবনীয় পরিবর্তনের অংশ হিসেবে লেবু চাষও ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে, কৃষকরাও প্রচলিত জাতের বাইরে গিয়ে ভিন্ন পদ্ধতিতে লেবু উৎপাদন করছেন।

এমনই এক কৃষি উদ্যোক্তা জীবিকার তাগিদে সৌদি আরবে ছিলেন, সেখান থেকে দেশে ফিরে ইউটিউব বা ফেসবুক দেখে উদ্বুদ্ধ হয়ে বীজবিহীন লেবুর চাষ শুরু করেছেন।

সাধারণ লেবুর মতো বিচি না থাকায় এই লেবু ক্রেতাদের কাছে দ্রুত আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, আর এই ফসলেই আগামীর স্বপ্ন দেখছেন তিনি। শুরুতে তিনি ২০ হাজার টাকার চারা রোপণ করেছিলেন এবং এখন তার প্রায় ৬০ শতাংশ জমিতে ৬০০ থেকে ৬৫০টি লেবু গাছ রয়েছে।

এই উদ্যোক্তা জানান, এক একটি গাছ থেকে প্রায় এক হাজারের বেশি লেবু পাওয়া সম্ভব এবং তিনি এরই মধ্যে কোনো কোনো গাছ থেকে ৫০ থেকে ৮০টি পর্যন্ত লেবু সংগ্রহ করেছেন। তিনি নিজেই গাছের কলম করে নতুন চারাও তৈরি করছেন। এই লেবু চাষের জন্য উঁচু দোয়াস মাটি সবচেয়ে উপযুক্ত, অতিবৃষ্টি হলেও এই ফসলের তেমন ক্ষতি হয় না, গাছ মরে না, তবে বেশি খরার মৌসুমে মাসে একবার সেচ দিতে হয়। লেবু গাছে ক্যাঙ্কার বা পচারি, স্ক্যাব ও গোড়াপচার মতো রোগ দেখা দিতে পারে, যার জন্য তিনি সঠিক পরিচর্যা ও ওষুধ ব্যবহার করেন। এছাড়া জমিতে তিনি পতেঙ্গা, ড্যাপ, খোল ও গবর সার প্রয়োগ করেন।