রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্বব্যাংকের পূর্বাভাস: কমবে বৈশ্বিক পণ্যমূল্য

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ০৮:০৬ পিএম

বিশ্বব্যাংকের পূর্বাভাস: কমবে বৈশ্বিক পণ্যমূল্য

বিশ্ববাজারে আগামী বছর পণ্যমূল্য গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। দুর্বল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি তেলের বাড়তি সরবরাহ এবং চলমান নীতিগত অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাপী পণ্যমূল্য গড়ে সাত শতাংশ হারে কমতে পারে বলে প্রতিষ্ঠানটির 'কমিউনিটি মার্কেট আউটলুক' প্রতিবেদনে উঠে এসেছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, জ্বালানি তেলের দাম কমে যাওয়ার ফলে বৈশ্বিক মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে এবং এর পাশাপাশি চাল ও গমের মতো বিভিন্ন খাদ্যশস্যের দাম কমে আসায় উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য সাশ্রয় হয়েছে।

বিশ্বব্যাংক জানাচ্ছে, ২০২৫ সালে পণ্যমূল্য ২০১৯ সালের তুলনায় গড়ে ২৩ শতাংশ এবং ২০২৬ সালে ১৪ শতাংশের বেশি থাকবে। বর্তমানে পণ্যবাজার বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে, তবে বিশ্বব্যাংকের মতে এই স্বস্তি স্থায়ী নয়।

তাই এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারগুলোকে নিজ নিজ রাজস্ব নীতি এবং বিনিয়োগ কাঠামো পুনর্গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসাথে প্রতিবেদনে ভূরাজনৈতিক উত্তেজনা, লা নিনার সম্ভাব্য প্রভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির মতো বিষয়গুলো আগামী বছর পণ্যমূল্যে নতুন করে কিছু অনিশ্চয়তাও তৈরি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।