বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও গণসংযোগ: বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০১:৩৮ পিএম

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও গণসংযোগ: বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ

বসুন্ধরা শুভসংঘের আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায় এবং এডিস মশার লার্ভা ধ্বংসের কৌশল তুলে ধরে সচেতনতামূলক প্রচার চালানো হয়। বসুন্ধরা শুভসংঘ এই ধরনের মানবিক সেবা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

সচেতন নাগরিক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন হাছেনুর রহমান পলাশ। তিনি জোর দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের ওপর নির্ভর করা যায় না, বরং প্রত্যেকের ব্যক্তিগত সতর্কতাই সবচেয়ে বড় শক্তি। তিনি সাধারণ মানুষের প্রতি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, স্থির পানি জমতে না দেওয়া |

 মশারি ব্যবহার করা এবং দ্রুত জ্বর হলে অবহেলা না করার মতো ছোট দায়িত্বগুলো পালনের আহ্বান জানান। স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ডেঙ্গু এখন শহর থেকে গ্রামে ছড়াচ্ছে।

তাই প্রতিটি পরিবারের সদস্যকে সচেতন হতে হবে। তিনি জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া, পরিবেশ পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়াকেই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ একদিনের কাজ নয়, এটি একটি ধারাবাহিক সামাজিক প্রচেষ্টা এবং শুভসংঘ সব সময় মানুষের পাশে থেকে সচেতনতা ও মানবিক সেবা দিয়ে আসছে। এই লিফলেট বিতরণ কর্মসূচির লক্ষ্য হলো প্রতিটি ঘর ও পরিবারকে ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত রাখা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আনন্দ মোহন কলেজ শাখার সম্মানিত নিজাম উদ্দীন সৌরভ, সহ-সভাপতি জিহাদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াকুব হোসেন মারুফ, সাংগঠনিক সম্পাদক আনিমুর রহমান রিয়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিক হাসান ফয়সাল, আনিতুর রহমান সাদি, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মো: শাহ আলম জীবন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেজওয়ান নাসিফসহ অন্যান্য শুভার্থী। লিফলেটের মাধ্যমে বাড়ির ভেতর ও বাইরে পানি জমতে না দেওয়ার মূল বার্তাটি প্রচার করা হয়।