রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর নতুন ডিজিলেন ড. মাহফুজ বাজ্জাজ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৫, ১০:৩৩ এএম

গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর নতুন ডিজিলেন ড. মাহফুজ বাজ্জাজ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের কৃতি সন্তান, দেশের বিশিষ্ট কৃষি তত্ত্ব¡বিদ ড. মো. মাহফুজ বাজ্জাজ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই)-এর সপ্তম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে কৃষি মন্ত্রণালয়ের অফিস আদেশের মাধ্যমে তিনি এই দায়িত্ব নেন।

ব্যক্তিগত ও শিক্ষাজীবন:ড. বাজ্জাজ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ডাঙের ঘাট গ্রামে ১৯৭২ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি অত্যন্ত বিনয়ী, সদালাপী এবং কর্মতৎপর কৃষিবিদ হিসেবে পরিচিত।

শিক্ষাজীবনে তিনি ১৯৮৬ সালে এসএসসি (বিজ্ঞান) এবং ১৯৮৮ সালে এইচএসসি (বিজ্ঞান) শাখায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ১৯৯২ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ হতে বিএসসি.এজি. এবং ২০০৫ সালে বর্তমান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতত্ত্ব বিষয়ে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রী লাভ করেন।

কর্মজীবন:ড. মো. মাহফুজ বাজ্জাজ সর্বপ্রথম ১৯৯৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন এবং ১৯৯৮ সালে চাকরিতে স্থায়ী হন। চাকরি জীবনে তিনি দেশে-বিদেশে অনেক উচ্চমানের প্রতিষ্ঠানে প্রশিক্ষণ লাভ করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে মোট ৪১টি গবেষণা পত্র প্রকাশ করেন।

তিনি ১৯৯৭ সালের ২৭ নভেম্বর হতে ২০০১ সাল পর্যন্ত পাবনার কৃষি গবেষণা কেন্দ্র, বারিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এরপর ২০০১ সালের ১৫ জুলাই থেকে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে এবং ২০০৯ সালের ২০ এপ্রিল থেকে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দিনাজপুরের রাজবাড়ীস্থ গম গবেষণা উপকেন্দ্রে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি কৃষক পর্যায়ে একই জমিতে বছরে চার ফসল ধারা সফলভাবে বাস্তবায়ন করেন।

এরপর তিনি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, দিনাজপুরের নশিপুরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) এর দায়িত্ব পালন শেষে বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।