রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে প্রযুক্তি সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃমমিনুল ইসলাম

অক্টোবর ২১, ২০২৫, ০৫:২৮ পিএম

গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে প্রযুক্তি সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) কর্তৃক 'গম ও ভুট্টার উদ্ভাবিত প্রযুক্তিসমূহের পরিচিতি ও সম্প্রসারণ' শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মূল লক্ষ্য ছিল গম ও ভুট্টার নতুন উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষক ও সংশ্লিষ্ট সকলের কাছে পরিচিত করানো এবং সেগুলোর বিস্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা।

গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সেমিনার রুমে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন এবং অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম।মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডাব্ল্লিউএমআরআই-এর পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) ড. মো. মাহফুজ বাজ্জাজ।

বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে বেশি করে গম ও ভুট্টার নতুন জাত উদ্ভাবন করতে হবে। স্বল্প জায়গায় বেশি ফলন, বছরে চারটি ফলন এবং কৃষি যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে এটি সম্ভব। এ জন্য গবেষণা কাজে বিনিয়োগ বাড়াতে হবে। বক্তারা আরও বলেন, আধুনিক কৃষিনির্ভর ব্যবস্থা চালু করতে হবে এবং কোনোভাবেই কৃষিজমি নষ্ট করা যাবে না।অনুষ্ঠানে অতিথিবৃন্দ ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমও পরিদর্শন করেন।